শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অসুস্থ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বোধ করায় জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিবের অসুস্থতার কথা নিশ্চিত করেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু কাল রাত থেকে তিনি অসুস্থ বোধ করছেন, তাই বাসায় আছেন।

এদিকে, মির্জা ফখরুলের অসুস্থতার কারণে তার বদলে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এলডিপি একাংশের শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত রয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102