রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

তৌফিক বক্স উপ‌জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বা‌চিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম, সি‌লেট: দক্ষিণ সুরমা উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।

বুধবার (২১শে সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ট সভাপতি, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, “কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও রেজাল্টের হার খুবই ভালো। আমরা সব সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মানের পাশাপাশি খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্য কাজ করে যাচ্ছি।

আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কারনেই আমরা দক্ষিণ উপজেলার মধ্যে শ্রেষ্ট সভাপতির সম্মান অর্জন করেছি। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমানা দেয়াল নির্মাণ, গেইট নির্মান, সৌন্দর্যবধর্ণ, করোনা ও বন্যার পর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের টিকা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বিদ্যালয় পরিচালনা কমিটি সফল ভাবে চালিয়ে যাচ্ছেন।

কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, ম্যানেজিং কমিটির সভাপতিদেরকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102