শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে বিদায় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের নারীদেরকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

রান তাড়া করতে নেমে ১২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯১ রানের অবিচ্ছিন্ন হলো। যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু সিহার্শ অপরাজিত থাকলেন ৭১ বলে ৭৪ রানে। তারপরও ২০ ওভার ব্যাটিং করে যুক্তরাষ্ট্রের মেয়েরা ১০৩ রানের বেশি তুলতে পারলেন না। ৫৫ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। ব্যাট করতে নেমে শুধুমাত্র ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৬৪ বলে ৭৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানাও কম যাননি। ৪০ বলে ৫৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনিও অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১০৩ রান করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের নারীরা। ৭১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ। তিনি ছিলেন অপরাজিত। বাকিদের মধ্যে লিসা রামজিত ৪১ বলে ২৬ রান করেন। বাংলাদেশের হয়ে সালমা খাতুন এবং নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102