বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশন চান সাংবাদিকরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত মেট্রো রেলস্টেশনের নাম প্রেস ক্লাব স্টেশনের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতারা।

এ সময় প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সংশোধন এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানিয়েছেন তারা।

সাংবাদিক নেতারা বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেলের নাম সচিবালয় স্টেশন কখনো সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেস ক্লাব মেট্রোরেল স্টেশন নামকরণ করে গেজেট করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন, যে আইন সাংবাদিকদের কোনো সুরক্ষা দেবে না, যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে, সেই আইন কোনোমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

এছাড়া সারাদেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান তারা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সভাপতিত্বে ও ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, আইন সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ডিইউজের সাবেক নেতা ওবায়দুল হক খান, এম শাহজাহান, আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন এলিস, মোশাররফ হোসেন, শেখ নূর ইসলাম, মনিরুজ্জামান অপূর্ব, অশোক ধর, কামরুল ইসলাম, শেখ জামাল, অমিতাভ রেজা, সিকদার আব্দুস সালাম, আসলাম ইকবাল, শেখ হাফিজ, ফিরোজ কবির শাওন, ইউসুফ আলী বাচ্চু, মনসুর আহমদ, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, মীর্জা মাসুদ, অনিমেষ বণিক, আব্দুল মজিদ, আবু জাফর সাইফুদ্দিন, নির্মল বর্মণ, নাহিদ আক্তার পপি, শাহিন চৌধুরী প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102