

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে ৩ দিন ব্যাপী আয়োজিত আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(১৬ই জুন) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার আইসিটি অফিসার সোহেল রানা। উল্লেখ্য গত ১৪ই জুন লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নের ৯৮ জন গ্রাম পুলিশ নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।