বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সাফজয়ী সাবিনাদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সাফজয়ী নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতিও দেওয়া হয়েছে বিবৃতিতে। নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘ঐতিহাসিক অর্জন এবং দুর্দান্ত পারফরম্যান্সে গোটা জাতিকে গর্বিত করেছে নারী ফুটবল দল।

তাদের চেষ্টার প্রতি সমর্থন ও প্রশংসা জানাতে আমি বিসিবির পক্ষ থেকে গোটা দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছি। কোনো সন্দেহ নেই, সাফের এই সাফল্য দেশের নারী ও পুরুষ ক্রীড়াবিদদের নিজ নিজ খেলায় আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য এনে দেওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102