শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ, বাইডেনের ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন বলেছেন, আমাদের এখনো একটি সমস্যা আছে কিন্তু পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। দেশটির পরিসংখ্যান দেখাচ্ছে, প্রতিদিন গড়ে ৪০০ জনের বশি মার্কিনি ভাইরাসে মারা যাচ্ছেন।  

এর আগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারি শেষের দিকে। রবিবার সম্প্রচার হওয়া সিবিএস প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র এখনো অনেক কিছু করছে। 

মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, আপনি যদি লক্ষ করেন তাহলে দেখবেন কেউ আর মাস্ক পরছে না। সবাই বেশ অবস্থায় আছে… আমার মনে হয় পরিবর্তন হচ্ছে। 

তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মার্কিন মিডিয়াকে সোমবার বলেছেন, বাইডেনের এমন মন্তব্য কিন্তু নীতিতে পরিবর্তনের ইঙ্গিত না এবং চলমান কোভিড-১৯ জনস্বাস্থ্য জরুরি অবস্থা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।  

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও স্বীকার করেছেন, পরিস্থিতির উন্নতি ঘটেছে। 

চলতি বছরের আগস্টে মার্কিন কর্মকর্তা দেশটিতে জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ান যা ২০২০ সালের জানুয়ারিতে জারি করা হয়। এটি দেশটিতে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। 

এখন পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102