শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১১৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৬৬ জন।

মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৮২ জন। আর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ২৩৮ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৯০ জন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন এএবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৯৭২ জন। একইসময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ৫ জন।

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৪৯ জন।

রাশিয়ায় রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা গেছেন ৯১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৪৮৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৯ জন এবং মারা গেছেন ৩৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৮৫১ জনের। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ১০৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102