রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জকিগঞ্জে জোরপূর্বক গাছ কেটে ঘর নির্মানের অভিযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে কয়েকটি বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারায় একের পর এক সাজানো মামলাসহ নিরিহ পরিবারের লোকজনকে হয়রানী ও জোরপূর্বক কয়েক শতাধিক ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের পর প্রভাবশালী ভুমিখেকো চক্রের হোতারা কালো টাকার প্রভাব খাটিয়ে সাজানো মামলা দায়েরসহ নানা ভাবে হয়রানী করে গ্রামের নিরিহ লোকজনের জনজীবন অতিষ্ট করে তুলেছে।

উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত এমাদ উদ্দিনের পুত্র প্রভাবশালী শাহিন আহমদ আব্দুল্লাসহ তার সহযোগিদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ইলাবাজ গ্রামের নিরিহ গ্রামবাসীরা।

মামলা সূত্রে জানা যায়,উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের হোসাইন আহমদসহ কয়েকটি নিরীহ পরিবারের বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা চালিয়ে যাচ্ছেন প্রতিবেশি প্রভাবশালী শাহিন আহমদ আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গরা মিলে একাধিকবার সালিশ বৈঠক বসলেও প্রভাবশালী শাহিন কোনো ভাবেই তা মেনে না নেয়ায় নিরিহ পরিবারের সদস্যরা একটি ছোট রাস্তা দিয়ে কোনো রখম পায়ে হেঁটে চলাচল করে আসছিলেন।

পরবর্তীতে হোসাইন আহমদসহ অনান্যরা মিলে চলাচলের ওই রাস্তাটি প্রসস্থ করনের জন্য ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি শরিফা খাতুনের নিকট থেকে ৭৯২ নং সাবকবালা দলিলের মাধ্যমে এলাবাদ মৌজার বি এস নং ১৫০২ দাগের ০৮শতাংশ ভুমি ক্রয় করে জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে আবেদনের মাধ্যমে তা তাদের নামে রেকর্ড হয়। রাস্তা প্রসস্ত করনের বিষয়টি জানতে পেরে প্রতিহিংসা পরায়ন হয়ে ক্রয়কৃত ওই জায়গাটি নিজের নামে রেজিষ্ট্রি ও দখলের পায়তারায় আদালতে অগ্রক্রয় মামলা দায়েরসহ নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রামের নীরিহ পরিবারের হয়রানী অব্যাহত রাখেন প্রভাবশালী শাহিন।

এদিকে চলতি বছরের ৩১ জুলাই শাহিন আহমদ কর্তৃক আদালতে দায়েরকৃত অগ্রক্রয় মামলাটি খারিজ করে হোসাইন আহমদ গংদের পক্ষে রায় প্রদান করলে চতুর শাহিন আদালতের রায়ের বিষয়টি জানতে পেরে তার সহযোগিদের নিয়ে পেশিশক্তির মাধ্যমে ক্রয়কৃত ভুমি দখলের পায়তারা চালায়। গত ১ সেপ্টেম্বর গভীর রাতে হোসাইন আহমদের রাস্তার জন্য ক্রয়কৃত ওই জায়গায় রোপায়িত বিভিন্ন ধরনের গাছ কর্তন করে নিরিহ পরিবারগুলোর চলাচলের একমাত্র রাস্তার উপর টিনসেড ঘর নির্মান করেন শাহিন ও তার সহযোগীরা। পরের দিন ২ সেপ্টেম্বর ভোক্তভোগীরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গদের অবহিত করে এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ প্রদান করলে অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের কাছে প্রেরন করেন ইউএনও।

গ্রামের নিরীহ পরিবারগুলোর চলাচলের সুবিধার্থে গত ৫ সেপ্টেম্বর গ্রামের পঞ্চায়েতের লোকজন মিলে রাস্তার জন্য ক্রয়কৃত ভুমিতে শাহিন কর্তৃক অবৈধ ভাবে নির্মিত টিনসেট ঘর অপসারন করে রাস্তা পরিস্কারের কাজ করতে গেলে প্রভাবশালী শাহিন প্রথমে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে তাদের বাঁধা দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর প্রভাবশালী শাহিন তার সহযোগিদের নিয়ে দেশি অস্ত্র-স্বস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে গ্রামের নিরিহ লোকজনকে মারাত্বক ভাবে আহত করে এবং জোরপূর্বক কয়েক শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে অন্যত্র নিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরন করলে আহত একজনের অবস্থা আশংঙ্কাজনক থাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর হোসাইন আহমদের স্ত্রী বাদি হয়ে শাহিন আহমদসহ তার সহযোগীদের অভিযুক্ত করে থানায় মামলা ( যার নং ৮/১২২) দায়ের করলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে কালো টাকার প্রভাব খাটিয়ে নানা পায়তারা চলমান রেখেছেন শাহিন। যার ধারাবাহিকতায় একই সময় ও তারিখে কাল্পনিক গাছ কর্তনের ঘটনা সাজিয়ে শাহিন বাদি হয়ে হোসাইনসহ গ্রামের নিরিহ লোকজনকে আসামী করে মামলা দায়ের করে নিরিহ লোকজনকে হয়রানী অব্যাহত রেখেছেন।

গ্রামের প্রবীন মুরব্বি আব্দুস শুকুর চরু মিয়া, আতিকুর রহমান,আব্দুল করিম, মুহিদ উদ্দিন, মাওলানা আব্দুল কদ্দুছসহ অনেকে জানান,শাহিন আহমদ আব্দুল্লা খুবই উগ্রপন্থী মানুষ। তার পৈত্তিক বাড়ি কোথায় তা প্রকৃতপক্ষে আমাদের বোধগম্য নয়। মায়ের পৈত্তিক সূত্রে ইলাবাজ গ্রামে বসবাস করে দীর্ঘদিন ধরে গ্রামের নীরিহ কয়েকটি পরিবারের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ার পায়তারায় নানামুখি সড়যন্ত্রে মেত উঠে আমাদের শান্ত গ্রামটিকে অশান্ত করে তুলেছে।

মামলার বাদি হোসাইন আহমদের স্ত্রীসহ ভুক্তভোগী অনেকেই জানান, কালো টাকার প্রভাব কাটিয়ে প্রতিনিয়ত সাধারণ লোকজনকে নানা ভাবে হয়রানী ও অপকর্ম করে বেড়াচ্ছে প্রভাবশালী শাহিনসহ তার সহযোগীরা।সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে জকিগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসীদের আনাগোনা দেখা যায়। শাহিনের এসব অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রতিবাদকারী ব্যাক্তি‘র নানাভাবে ক্ষতি সাধনে মেতে উঠে শাহিনসহ তার সহযোগিরা। ফলে শাহিন ও তার সহযোগীদের ভয়ে গ্রামবাসী সর্বদা আতংঙ্কিত থাকেন। শাহিন এ পর্যন্ত প্রায় চার চারটি বিয়ে করেছে।ভুমিখেকো শাহিনের বিরুদ্ধে নারী নির্যাতনসহ অসংখ্য মামলা রয়েছে।আমরা নিরিহ পরিবারগুলোর রাস্তার জন্য ক্রয়কৃত জায়গা দখলের পায়তারায় মেতে উঠে গ্রামের নিরীহ লোকজনের উপর হামলা চালিয়ে জোরপূর্বক গাছ কেটে নিজের অপকর্ম ডাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে আমাদের পারিবারিক মান মর্যাদা ক্ষুন্ন করে যাচ্ছে। তাদের ভয়ে আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুল মাদ্রাসায় যাওয়া বন্ধসহ বৃদ্ধ লোকজন নামাজ পড়তে মসজিদে যেতে পারছেন না।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শাহিন আহমদ আব্দুল্লাহ‘র সাথে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত মোবাইলে অনেকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ইলাবাজ গ্রামের কয়েকটি পরিবারের রাস্তা প্রস্থস্তকরন নিয়ে শাহিন আহমদের সাথে চলমান বিরোধটি একাধিকবার আপোষে নিস্পত্তি করার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছি। বিষয়টি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা বিদ্যমান রয়েছে। সম্প্রতি শাহিন আহমদের দায়েরকৃত মামলাটি আদালত খারিজ করে হোসাইন আহমদদের পক্ষে রায় প্রদান করায় উভয় পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছেন তা শুনেছি।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়েছেন। এ ব্যাপারে থানায় পাল্টা-পাল্টি মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102