বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

`সাজেদা চৌধুরীর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সৈয়দা সাজেদা চৌধুরীর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগীর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সুদীর্ঘ পথচলা। ৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ক্রান্তিলগ্নে, এক এগারোর সংকটময় সময়ে সৈয়দা সাজেদা চৌধুরীর ভূমিকার জন্য জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

রোববার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, দেশের সব আন্দোলন-সংগ্রামে সৈয়দা সাজেদা চৌধুরীর অনবদ্য ভূমিকা জাতি দেখেছে। স্বাধীনতা সংগ্রামে ও আওয়ামী লীগের রাজনীতিতে তার অবদান সবাই চিরকাল মনে রাখবে।

jagonews24

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মান আকবর, সাজেদ আকবর, শাহদাব আকবর ও মেয়ে মাহরুখ আকবর রহমান মায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102