শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

মহানবীর (সা.) স্মৃতি বিজড়িত মদিনায় সোনা ও তামার খনি সন্ধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর ভূগর্ভে রয়েছে আল্লাহর সৃষ্টির অপার রহস্য। কোথাও তেল, কোথাও পানি, কোথাওবা ধু ধু মরুভূমি, আবার কোথাও রয়েছে সোনার খনি। এরই মধ্যে মহানবী মোহাম্মদ (সা.)-র স্মৃতিবিজড়িত মদিনা এলাকায় বেশ কয়েকটি স্বর্ণ ও তামা খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। 

আল আরাবিয়া নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসব খনির সন্ধান মেলে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, মদিনা অঞ্চলের আবা আল-রাহার সীমানার মধ্যে স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও মদিনার আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার খনি আবিষ্কার হয়েছে। 

মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনি তামা সমৃদ্ধও।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

jagonews24

প্রতিবেদনে বলা হয়, মদিনা অঞ্চলে উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়েছে।

নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে।

সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট থেকে বিশেষ তামা উৎপাদনের সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম।

jagonews24

নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে।

গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। এরপর জুনে সৌদি প্রিন্স গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার দেন। এ তালিকায় খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়।

jagonews24

চলতি বছরের শুরুতে (জানুয়ারি) সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, রত্ন পাথর ইত্যাদি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102