শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটেনে পৌঁছেছেন বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটির স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। রবিবার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। একই দিন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102