রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দেশে সকল মানুষের কল্যাণে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে সব মানুষের কল্যাণে কাজ করছে।
শনিবার বিকেলে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।  
এম.এ মান্নান বলেন, ধর্মীয় নেতাদের ন্যায় কাজী সমাজকেও মানুষ সম্মান করে। তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদেরকে অবশ্যই পাশে পাবো,এটা আমাদের বিশ্বাস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102