বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১০ এই পর্যন্ত দেখেছেন

রাঙামাটি সংবাদদাতাঃ রাঙামাটিতে কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে গড়া রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।

নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসির রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দীপ্ত টিভির রাঙামাটি প্রতিনিধি মিশু দে ও অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি।

৯ সদস্য নির্বাহী পরিষদের অন্যসদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও ইউ কে বিডি টিভির রাঙামাটি জেলা সংবাদদাতা তৌসিফ মান্নান ও চ্যানেল টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, সদস্য হিসেবে আনোয়ার হোসেন ও তানিয়া এ্যানি। একটি সদস্যপদ কো-অপ্ট রয়েছে।

এর আগে বেলা ১২টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম উল্লেখসহ বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102