

স্টাফ রিপোর্টার: ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডায়মন্ড সদস্যপদ গ্রহণ করলেন দৈনিক বাংলাদেশ সময়ের প্রকাশক ও ট্রেড নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এনায়েত করিম।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে তিনি এ মেম্বারশীপ গ্রহণ করেন।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইসিসিআইয়ের প্রেসিডেন্ট মি. অতুল সাক্সেনা। তিনি বলেন, এনায়েত করিম বাংলাদেশের একজন প্রতিথযশা ব্যবসায়ী ও উদ্যোক্তা। এই মেম্বারশীপ গ্রহণকে তিনি দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম