বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত সময়ের শেষ দিনে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মূল দলে ১৫ সদস্যের পাশাপাশি স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে বাইরে আছেন ৪ জন।

এশিয়া কাপের ব্যর্থতা ভুলতে বিশ্বকাপের দলে ৫ পরিবর্তন এনেছে আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের স্কোয়াডে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, আফসার জাজাঈ, করিম জানাত এবং নুর মোহাম্মদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছে আফগান বোর্ড।

বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে আফগানিস্তান। যার একটি ১৭ অক্টোবরে, বাংলাদেশের বিপক্ষে অ্যালান বর্ডার ফিল্ডে। অন্যটি ১৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গাব্বাতে, দুপুর ১টায় মাঠে নামবে আফগানিস্তান।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি এবং উসমান গানি।

রিজার্ভ: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102