শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে জেলের জালে ১৮৫ কেজি ওজনের মাছ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের ১টি পাখি মাছ। 

১২ ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থের বৃহৎ এই মাছটি গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের একশবাম এলাকায় ধরা পড়ে। আজ দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিয়ে আসা হয়। 

উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামে এক মাছ ব্যবসায়ী। 

জাহাঙ্গীর মাঝি জানান, এফবি আনোয়ার নামে ট্রলার নিয়ে কক্সবাজার থেকে প্রায় এক সপ্তাহ আগে সাগরে যান তিনি। গতকাল রাতে জালে মাছটি আটকে যায়।  মাছটি ওজনে অনেক বেশি এবং বড় হওয়ায় জাল টেনে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। তবে দাম কম পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

ইউনুস বয়াতী জানান, এলাকায় পাখি মাছের চাহিদা নাই। মাছটি তিনি কেটে চট্টগ্রামে বিক্রি করবেন। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখি মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশি ওজনের এ মাছ সচরাচর ধরা পড়ে না। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102