বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

তিন সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পুনর্বণ্টন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: সচিবালয়ে রদবদল করা হয়েছে। তিন সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

কাজী ওয়াছি উদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বর্তমানে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ছিলেন।
আর মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত।

ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যেকর হবে। আর মোহসিন চৌধুরী ও নাহিদ রশীদের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর থেকে আদেশ কার্যকর হবে বলে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102