মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২ মিনিটে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102