শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম আর নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বুধবার রাত ৯টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাসভবনে বর্ষীয়ান এ রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০০৯ সালে ইন্তেকাল করেছেন। 

শায়রুল কবির খান জানান, তার (শাহ মোয়াজ্জেম) নামাজের জানাজার বিষয়ে দলের এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত পরে জানানো হবে।তার ছেলে আমেরিকায় থাকেন। তাকে অবহিত করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102