শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ পন্থি শিক্ষকদের নিরঙ্কুশ জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ১৩ পদে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৩টার দিকে ফল ঘোষণা করেন এই নির্বাচনের কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল মনোনীত পদে ডিন ক্যাটাগরিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ নির্বাচিত হয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102