বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শ্রীলঙ্কা এশিয়ার সেরা হয়েও বিশ্বকাপ অনিশ্চিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া এশিয়া কাপের পঞ্চদশ আসরের ফাইনালে গত রবিবার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা অনিশ্চিত শ্রীলঙ্কার।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার জন্য বাছাই পর্বের বাধা টপকাতে হবে শ্রীলঙ্কাকে।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরুর আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবো আমরা। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হওয়ায় আমাদের জন্য ভালোই হবে। আশা করি এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে পারব আমরা।

প্রসঙ্গত, ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে লঙ্কানদের।সূত্র: ইএসপিএন, আল জাজিরা

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102