মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার, অভিযোগ তদন্তে কমিটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৯৪ এই পর্যন্ত দেখেছেন

সাভার প্রতিনিধি: অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদকে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে সোমবার (১৪ জুন) বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আরও আট সদস্য যুক্ত ছিলেন। ওই বৈঠকে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের বোট ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে সাভার মডেল থানায় মামলা করেন পরীমণি। পরে দুপুরে ডিবি পুলিশের একটি টিম উত্তরা থেকে নাসির উদ্দিন মাহমুদসহ (৬৫) পাঁচ জনকে গ্রেপ্তার করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102