রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন

লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য কাউন্সিলার বাদশা কাদিরের মৃত্যুতে শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক : ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলার, সাবেক ডেপুটি মেয়র এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য বাদশা কাদির এর মৃত্যুতে লণ্ডন ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।

প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় সময় সকাল ৮ টায় বাদশা কাদির কলকাতার ফরটিস হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।

মরহুম বাদশা কাদিরের দেশের বাড়ি সিলেট শহরের বারুতখানায়। তিনি মৃত্যুকালে দুই ছেলে এবং এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি। ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নেতা ছিলেন মরহুম বাদশা কাদির।

মরহুমের জানাজার নামাজ এবং দাফনের সময়সুচি পরবর্তীতে জানানো হবে।

বার্তা প্রেরক:
মোঃ আব্দুল হান্নান
মিডিয়া এবং আইটি সেক্রেটারী
লণ্ডন বাংলা প্রেসক্লাব
০৭৭৩৫ ৩৩৩ ৫২৫

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102