শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমির মাঠে সম্পন্ন হয়েছে।

এরপর বিকেল তিনটার দিকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাকে নেয়া হবে আওয়ামী লীগ কার্যালয়ে।

দ্বিতীয় নামাজে জানাজা হবে বাদ আসর বায়তুল মোকারম জাতীয় মসজিদে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

উল্লেখ্য, রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সিএম‌এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102