বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে অভিযান চালোনোর কথা জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

রোববার বিকেল তিনটায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সম্মেলন কক্ষে মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান।

সিআইডি জানিয়েছে, সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স এসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে সহমত পোষণ করেন। হুন্ডি বা অর্থ পাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত একাধিক শাখা স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে সিআইডি’র সাথে মানি চেঞ্জার্স এসোসিয়েশন একযোগে কাজ করবেন বলে উল্লেখ করেন।

এছাড়া, অবৈধ মানি এক্সচেঞ্জের তালিকা প্রদান এবং তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দেয়ার বিষয়ে মানি চেঞ্জার্স এসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ হয়।

সভায় অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে সিআইডি অভিযান পরিচালনা করবে বলে সিআইডি প্রধান সবাইকে আশ্বাস্ত করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102