বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

তেতুলিয়ায় ন্যাশনাল ব্যাংক এর উপ-শাখার উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম: পঞ্চগড়ের তেতুলিয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে মোস্তফা টাওয়ারের দ্বিতীয় তলায় শাখার উদ্বোধন করেন, ন্যাশনাল ব্যাংকের সতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশের বে সরকারি ব্যাংকের যাত্রা সর্বপ্রথম ন্যাশনাল ব্যাংক শুরু হয়েছে। ১৯৮৩ সালে যাত্রা শুরু করার পরে থেকে হাজার হাজার গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। বর্তমানে এই ব্যাংকে ৪৫ কোটি টাকার আমানত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.মেহমুদ হোসেন। ন্যাশনাল ব্যাংকের উপর শাখার ইনচার্জ মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, ৩ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, ব্যবসায়ী তাজিরুল ইসলাম তাজু, জাতীয় পার্টি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মকলেছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য উদ্বোধনের প্রথম দিনে গ্রাহকেরা দেড় কোটি টাকার সঞ্চয়ী হিসাব খোলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102