রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তৃতীয় এশিয়া কাপ ট্রফি নাকি শ্রীলঙ্কা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হবে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এবারের ফেভারিট পাকিস্তানের। কারণ দুই দিন আগে বাবর আজমের দলকে আধিপত্য বিস্তার করে হারিয়েছে ৫ উইকেটে।

ওই ম্যাচে দুই দলই একাদশে কিছু পরিবর্তন এনেছিল। ফাইনালেও কি একই দল নিয়ে মাঠে নামছে নাকি আসতে যাচ্ছে কিছু পরিবর্তন! শ্রীলঙ্কার কথাই ধরা যাক, ব্যাট হাতে অফফর্মে থাকা চারিথ আসালানকাকে পাকিস্তানের বিপক্ষে বাইরে রেখেছিল। বোলিংয়ে সুবিধা করতে না পারা আসিথ ফার্নান্ডোও ছিলেন না এই ম্যাচে।

দুজনের স্থলাভিষিক্ত হওয়া অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও টি-টোয়েন্টি ক্যাপ পাওয়া প্রমোদ মাদুশান আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। পাকিস্তানকে ১২১ রানে অলআউট করতে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন প্রমোদ। ধনঞ্জয়া চার ওভারের কোটা পূরণ করে সবচেয়ে কম ১৮ রান দিয়েছেন, পেয়েছেন এক উইকেট। ব্যাট হাতে করেন ৯ রান।

ফাইনালে আসিথাকে ফেরানোর বিবেচনা করা হলেও প্রমোদকে রেখেই দল সাজাতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ধনঞ্জয়াকেও এই ম্যাচ খেলানোর সম্ভাবনা বেশি। পাকিস্তান বধের দল নিয়েই মাঠে নামতে দেখা যাবে শ্রীলঙ্কাকে। মানে একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।

অন্যদিকে পাকিস্তান দলে নিশ্চিতভাবে পরিবর্তন আসতে যাচ্ছে। আগের ম্যাচে হাসান আলী ও উসমান কাদিরকে একাদশে এনেছিল তারা নাসিম শাহ ও শাদাব খান বিশ্রাম দিয়ে। নাসিম ও শাদাব দুজনই আগের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নিঃসন্দেহে ফাইনালের একাদশে তাদের দেখা যেতে পারে। 

নাসিম চার ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, আফগানিস্তানের বিপক্ষে চাপের সময়ে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান। আর একই ম্যাচে দলের সংকটজনক মুহূর্তে ৩৬ রান করে হাল ধরেন শাদাব। বোলিংয়েও চার ম্যাচে ৭ উইকেট নিয়ে এশিয়া কাপে রঙ ছড়াচ্ছেন এই লেগস্পিনিং অলরাউন্ডার।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশানকা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশানকা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102