সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দৈনিক মানব কন্ঠের ঠাকুগাওয়ের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও প্রতিদিনের সংবাদ এর ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবির, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আব্দুল লতিব লিটু, সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জ চৌরাস্তায় শনিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ম্যুরালের সামবনে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বক্তারা বলেন, সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আল্টিমেটাম সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী করেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, এটিএন টেলিভিশন জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বিল্পব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকৈল কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি, বালিয়াডাঙ্গী উপজেলা যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রোজী আকতার, ভোরের কাগজ প্রতিনিধি দেলওয়ার হোসেন দুলাল সরকার, আজকের পত্রিকার প্রতিনিধি নূর নবী, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, আহত সাংবাদিক লিমনের মা লাকী বেগম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা, সাংবাদিক রোজি প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়। সমাবেশে ঠাকুরগাঁও জেলা সহ ৫ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102