মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

মেঘলা ‘পায়ের ছাপ’ নিয়ে এ দেশের পর্দায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেঘলা মুক্তা এ দেশের কয়েকটি সিনেমায় কাজ করলেও কাঙ্ক্ষিত প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। অথচ ২০১৯ সালেই ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমার মাধ্যমে ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রধান নায়িকা চরিত্রে তার অভিষেক হয়।

এ নিয়ে অভিনেত্রীর মনে ছিল আক্ষেপ। অবশেষে সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী নভেম্বরে মূল চরিত্র হয়ে দেশের প্রেক্ষাগৃহে আসছেন মেঘলা মুক্তা। সিনেমার নাম ‘পায়ের ছাপ’। নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মাননু। মেঘলা জানালেন, দিন কয়েক আগে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সুতরাং এখন মুক্তিতে আর কোনও বাধা নেই।

মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘এখনও অবশ্য তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি, নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি দিতে পারবো। সেপ্টেম্বর এবং অক্টোবরে তো বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তাই আমরা একটু বিলম্ব করছি।

নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় মেঘলা মুক্তা ছাড়াও অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান প্রমুখ।

এদিকে ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে আরও একটি সিনেমার ব্যাপারে কথা চলছে বলে জানালেন মেঘলা। তবে ভিসা জটিলতায় যেতে পারছেন না। ভিসা হাতে পেলেই তিনি উড়াল দেবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102