শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

অক্টোবর ও নভেম্বরে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে। বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালনা সেতুর নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই। মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102