বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

আল্লাহ তোমাকে জান্নাত দান করুক-আমিন: শাবনূর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা এই চিত্রনায়ককে আজ স্মরণ করছেন সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

সালমান শাহের মৃতুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। 

নিজের ফেসবুকে তিনি লিখেছেন,‘অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক- আমিন।’ 

১৯৯৪ সালে মৌসুমীর সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে হাতেখড়ি সালমানের। তবে তার বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন চিত্রনায়িকা শাবনূর।

ক্যারিয়ারের মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। শাবনূরের সঙ্গে জুটি হয়ে ১৩টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। এ জুটির সব কটি সিনেমাই ছিল ব্যবসাসফল। 

সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, অন্তরা, শিল্পীসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ।

সালমান শাহ তার অভিনয় ও সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন, পরবর্তী সময়ে তৎকালীন তরুণ সমাজের মধ্যেও এমন একটি ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে রহস্যজনক মৃত্যু হয় কালজয়ী এ নায়কের।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102