

খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা এলাকার এলজিইডি সড়কের ড্রেনের মুখ বন্ধ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহত শহিদুল (৪০), আব্দুল বাসেত (৩০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার আব্দুল বাছেতের পরিবারের সাথে প্রতিবেশি শহিদুলের পরিবারের এলজিইডির সড়কের ড্রেন দিয়ে বর্ষার পানি প্রবাহ বন্ধ করা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের মূখ বন্ধ থাকায় সোমবার বৃষ্টির জল বসত ঘরে প্রবেশ করেছে।বিরোধীয় বন্ধ ড্রেনের পানি খুলে দিতে যায় শহিদুল পরিবারের সদস্যরা। এ সময় আব্দুল বাসেত তার পরিবারের লোকজন নিয়ে তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুইপক্ষের ২জন আহত হন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে মাথাফাটা গ্রামের শহিদুল, অভোযোগ করে বলেন, বন্ধ ড্রেনের কারণে ৪/৫ টি বাড়ীতে পানি ঢুকে পানির কারনে বসতবাড়ি ভেঙ্গে গেছে। ড্রেন বন্ধ থাকায় বর্ষার পানি যেতে পারেনি এ কারণে জল উপচিয়ে পুকুরের পোনা মাছ ভেসে গেছে।এতে ঘরবাড়ি গাছপালার অনেক ক্ষতি সাধিত হয়েছে, যার আনুমানিক মুল্য ১লক্ষ ৮০ হাজার টাকা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার এস আই ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন উভয়পক্ষের মধ্যে ড্রেন নিয়ে বিরোধ চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে তেতুলিয়া সদর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো; মুনছুর আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, চেয়াম্যানসহ তিনি ঘঠনাস্থল পরিদর্শন করেছেন। ড্রেনেজ সমস্যা সমাধানে ইউ পি এর পক্ষ থেকে জরুরী ভিত্তিতে কালভার্ট তেরি করার ব্যবস্থা করা হবে।