সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ দায়িত্ব নেবেন আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। আজ মঙ্গলবার বরিস জনসন ডাউনিং স্ট্রিট থেকে বিদায় নেয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ট্রাস।

লিজ ট্রাস হবেন যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে লিজ ট্রাস বলেন, আমি কর কমানোর ও অর্থনীতির উন্নয়নের জন্য একটি দৃঢ় পরিকল্পনা নেব। জ্বালানি সংকট, বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা ও জ্বালানি সরবরাহের মতো দীর্ঘ মেয়াদি সমস্যাগুলোও মোকাবেলা করব।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন।

এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।

সব প্রক্রিয়া শেষ করে অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ সাল থেকে টানা ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। টেরিজা মে ২০১৬ সালে যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, কিন্তু ব্রেক্সিট নিয়ে তীব্র বিভেদ এবং টানাপোড়েনের মধ্যে তাকে বিদায় নিতে হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102