শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

`জয়ের রাজনীতিতে যোগ দেয়া না দেয়া তার নিজের সিদ্ধান্ত’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে যোগ দেয়া না দেয়ার সিদ্ধান্ত একান্তই জয়ে নিজের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। তবে তার রাজনীতিতে যোগ দেয়া না দেওয়ার সিদ্ধান্তটি একান্তই জয়ের এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেখুন, ও একজন পূর্ণবয়স্ক মানুষ। এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে। তবে ও দেশের জন্য কাজ করছে। যেমন আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, এত সব স্যাটেলাইট, সাবমেরিন কেব্‌ল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো এত সব ডিজিটাল ব্যবস্থা তাঁর পরামর্শেই নেওয়া হয়েছে। আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে, এটি করছে ও। তবে ও কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি।’

এক সমাবেশে জয়কে দলীয় একটি পদে দায়িত্ব দেয়ার জন্য কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। ওই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের দলীয় সম্মেলনে পর্যন্ত তার জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বলো তুমি কী চাও। ও তা–ই করল। বলল, ‘আমি এ মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যারা এখানে কাজ করছেন, তাদের এ পদ পাওয়া উচিত। আমি কেন একটা পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সঙ্গে আছি, দেশের জন্য কাজ করছি ও তাকে সহযোগিতা করছি। আমি তা করে যাব’- এভাবেই সে ভাবে।

এএনআইয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন কি না, কর্মীদের চাওয়ার সঙ্গে তার ছেলের সায় দেয়া উচিত। জবাবে তিনি বলেন, এটি জনগণের ওপর নির্ভর করছে।

এসময় বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতির বিষয়টি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় বলেও জানান শেখ হাসিনা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102