মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

অবশেষে স্বস্তি জয়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে ‘বিউটি সার্কাস’ নামে একটি সিনেমা নিয়ে অপেক্ষা করছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা সময় এসে এ সিনেমাটি কবে মুক্তি পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে তাকে হতাশা ব্যক্ত করতেও দেখা গেছে। কারণ, মুক্তির দীর্ঘসূত্রতা। অবশেষে সেই অপেক্ষা ফুরাচ্ছে তার। এরই মধ্যে সিনেমাটি মুক্তির চ‚ড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’।

সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। যদিও এটি সরকারি অনুদানের সিনেমা। তাও অনুদান পেয়েছে ২০১৪-১৫ অর্থবছরে। সহপ্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। অনুদান প্রাপ্তির দুবছর পর ২০১৭ সালের ৬ ফেব্র“য়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের সেট বানিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্র ধারণের কাজ করেন নির্মাতা। এরপর কাজ শেষ করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। যদিও এ দীর্ঘসূত্রতা প্রসঙ্গে শুরুতে কখনোই মুখ খোলেননি নির্মাতা। তবে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করায় স্বস্তি মিলেছে জয়ার।

কারণ এ সিনেমাটির জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তি পাচ্ছে, এটাই আপাতত স্বস্তির। একটি ভালো যদি ঝুলে থাকে তাহলে কষ্ট হয়। কারণ এ প্রোডাকশনটির জন্য আমরা সবাই অনেক শ্রম দিয়েছি। সেটা পর্দায় দর্শকরা দেখতেও পাবেন।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102