রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন

গাজী মাজহারুলকে সোমবার শহীদ মিনার-এফডিসিতে নেয়া হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল সোমবার দাফন করা হবে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে। তার মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছেলে।
গাজী মাজাহরুল আনোয়ারের ছেলে উপল বলেন, সোমবার সকাল ১১টায় বাবাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুরে এই কিংবদন্তিকে নেয়া হবে তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজা হবে। এরপর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রবিবার ( সকাল সাতটায় রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘জয় বাংলা, বাংলার জয়’ গানের এই গীতিকার। পরে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে রচনা করেছেন প্রায় ২০ হাজার দেশাত্মবোধক গান। গীতি-কবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার; পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102