বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিএনপিকে প্রতিহত করতে মাঠে থাকবে যুবলীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আজ থেকে যুবলীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন। নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্রের জবাব দেবেন।

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য-তাণ্ডব’ ও পুলিশের ওপর ‘হামলার’ প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিক্ষোভ মিছিল-সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।

ফার্মগেটের কর্মসূচিতে বিএনপিকে হুঁশিয়ার করে যুবলীগ চেয়ারম্যান বলেন, আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে। জনগণকে বিভ্রান্ত করছে। তিনি যদি (তারেক রহমান) এতই বড় নেতা হয়ে থাকেন, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উৎকৃষ্ট রাষ্ট্রব্যবস্থা ও মানবিকতার উদাহরণ দেখিয়ে যাচ্ছে। ঠিক তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা শুরু করেছে। এটাই তাদের চরিত্র।

বিএনপির সমালোচনা করে পরশ বলেন, তিন–চার বছর ধরে আপনাদের খবর নেই। এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এ দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি-নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবেন।

ফার্মগেটের এই কর্মসূচিতে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102