বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

অহিংস লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু ভোটের দাবি আদায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি অহিংস লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এ মুহূর্তে তাদের সব মনোযোগ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়া। তবে ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপি যখন ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে, তার চার মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা। ফলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করতে হলে বিএনপির জন্য আগামী ১৬ মাসই হবে মাঠের আন্দোলনের কঠিন সময়। এই লম্বা সময় দলটি কীভাবে মাঠে থাকবে, সে চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন নীতিনির্ধারকরা।

বিএনপি এরই মধ্যে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিছু কর্মসূচি শুরু করেছে। ২২ আগস্ট থেকে ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি শুরুর দিন থেকে গতকাল পর্যন্ত প্রতিদিনই কোথাও না কোথাও হামলা, মারধর ও বাধার মুখে পড়েছে দলটি। দলের কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, গত ১০ দিনে বিএনপির কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় ৮০০ নেতাকর্মী আহত হন। এক হাজার দুই শতাধিক মামলা এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102