সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

পিয়ার মাহমুদ খান এর মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন সংবাদদাতা : এটিএন বাংলা ইউকে’র স্টুডিও ম্যানেজার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য পিয়ার মাহমুদ খান এর মাতা ফিরোজা বেগমের এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ফিরোজা বেগম রয়েল লন্ডন হাসপাতালে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর), স্থানীয় সময় সকাল ৮ ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৬৯ বছর।

মরহুমা ফিরোজা বেগমের বাংলাদেশের বাড়ি ঢাকার বিক্রমপুর জেলায়। মরহুমার জানাজার নামাজ এবং দাফন পরবর্তী সময়ে জানানো হবে।

পিয়ার খান তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102