বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীণ শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে চিঠি পৌছে দেন জাতীয় পার্টির মহাসচিব।

ওই চিঠিতে জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য স্বাক্ষর করেন। তবে স্বাক্ষর করেননি বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা রওশন এরশাদ, শাদ এরশাদ ও সেলিম ওসমান।

স্পিকারের কার্যালয় সূত্রে জানাযায় চিঠিতে বিরোধী দলীয় নেতা রওশনকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে অনুরোধ করা হয়। বর্তমানে জিএম কাদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন। এই চিঠির মাধ্যমে জাতীয় পার্টিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠলো।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102