বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে জিয়া হত্যার বিচার করবে বিএনপি: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় গেলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমরা একটা নতুন কমিশন গঠন করব। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকাণ্ডের পেছনে কারা ষড়ন্ত্রকারী তাদের খুঁজে বের করব।

সারাদেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের নেতাকর্মী ও পুলিশ হামলার চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন মারা গেছে

এ মৃত্যুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এ হত্যা করে খুন করে গুম করে আমাদের আন্দোলন নস্যাৎ করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

বিএনপির এই মহাসচিব বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে দেয়া বিএনপির সামনের দিনের চ্যালেঞ্জ। কারণ অনির্বাচিত সরকার হত্যা, গুম, খুন নির্যাতন করে জনগণের ন্যায় দাবির আন্দোলন নস্যাৎ করতে চায়। কিন্তু আমাদের পরিষ্কার কথা জনগণের ন্যায্য দাবিতে আন্দোলন, হত্যা, গুম, খুন করেও নস্যাৎ করা যাবে না। তাদের ষড়যন্ত্র সফল হবে না। জনগণের বিজয় হবেই।

বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলাস্থিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের অন্য নেতাকর্মীদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আরও বলেন, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের সংবিধান উপহার দিয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে ছিলেন। তিনি দল গঠনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্ঠা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সাইফুল আলম নিরব, আমিনুল হক, রফিকুল আলম মঞ্জু, শাম্মী আক্তার, রুমনি ফারহানা, শামা ওবায়েদ, সুলতানা মাহমুদ,মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102