বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: নিহত ১, আহত ৫০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাওন (২০) নামে ১ জন নিহত হয়েছেন। এঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। তবে শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন কি না, জানা যায়নি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। তবে সংঘর্ষ এখনও চলমান আছে।

এদিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102