বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টির সমীকরণ বলে দিচ্ছে, টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। আফগানিস্তানের সঙ্গে গত ম্যাচেই এই দুর্বলতা স্পষ্টভাবে ঠাওর করা গেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- সবখানেই এই দুর্বলতা।

এশিয়া কাপে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। কেননা নিজেদের গ্রুপ পর্বের এটিই শেষ ম্যাচ।

এশিয়া কাপের আগে মাত্র দুজন ওপেনারকে রেখে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন থাকলেও ইঙ্গিত দেয়া হয় মুশফিকুর রহিমকে ওপেনিং করানো হতে পারে।

তবে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে একটা শতক হাঁকিয়ে স্কোয়াডে জায়গা করে নেয়া নাঈম শেখের জায়গা হয় একাদশেও। ফলাফল সেই আগের মতোই, ব্যর্থ। ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি দলে ঠাঁই পাওয়া এনামুলও ব্যর্থ।

দলে পারভেজ হোসেন থাকলেও টি-টোয়েন্টিতে কেন নেয়া হয়নি অবশ্য এই ব্যাখ্যা দলের পক্ষ থেকে দেয়া হয়নি। তবে এই দুই ওপেনারের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ হয়েও যেতে পারে এই ব্যাটারের। একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমানও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102