বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ফখরুল-আমির খসরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আদালত রির্পোটার: দাঙ্গার উস্কানি দেয়ার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদন মেজবাহ জামিনের বিষয়টি জানান।

২০১৮ সালের ৬ আগস্ট মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত মামলাটি তেজগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন। পুলিশের দেয়া প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায় কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমীকে তিনি বলছেন ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নির্দেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদলের লোকজন ঢুকে পরে।

এছাড়া, মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর নির্দেশে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে ছাত্রদল কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করেছে, মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণ ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102