শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে চারটি মোবাইল ফোন কোম্পানির বর্তমান গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ ১ হাজার বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

বুধবার (৩১ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ও সিমের সংখ্যা ১১ কোটি ১৪ লাখ, রবি আজিয়াটার গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৮ লাখ ও সিমের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৮৫ লাখ ও সিমের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সংখ্যা ৬৭ লাখ ১ হাজার ও সিমের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ।

মন্ত্রী জানান, গ্রাহক সংখ্যা বলতে বায়োমেট্রিক ভেরিফায়েড সাবস্ক্রিপশন বুঝানো হয়েছে। যারা গত তিন মাসে অন্তত একবার ওই মোবাইল নেটওয়ার্কে সক্রিয় ছিলেন। বর্তমান মোবাইল কোম্পানিগুলোতে যে কলরেট প্রচলিত রয়েছে, তা ২০১৮ সালের মার্কেট পর্যালোচনা, আর্থসামাজিক প্রেক্ষাপট—প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা। কলরেট পুনঃনির্ধারণের বিষয়ে কোনো পরিকল্পনা নেই।

গত ২৭ জুলাই পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102