বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নিউইয়র্কে আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপস) অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে নিউইয়র্ক গেছেন পুলিশ প্রধান।

বাংলাদেশের পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান।

আইজিপির নিউইয়র্ক সফরের খবর পেয়ে তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে ছুটে যান।

আইজিপি নিউইয়র্ক সফরকালে ইউএনকপস- এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102