মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন ১৭ অক্টোবর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রির্পোটার: রাজধানীর শাহজাহানপুরে গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। প্রতিবেদনের জন্য আগামী ১৭ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (৩১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ অক্টোবর নতুন দিন ধার্য করেন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

এরআগে, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংকের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না ও রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।

পরদিন শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞতানামা আসামি হিসেবে মামলা দায়ের করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102