সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশি জনশক্তি আরো নিতে কুয়েতকে রাষ্ট্রপতির আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কুয়েতের বিভিন্ন সেক্টরে আরও পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যায় কুয়েতের নতুন আবাসিক রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আগামী দিনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কুয়েতের অংশগ্রহণ বাড়ানোর ও অনুরোধ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগের ওপর জোর দেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বাংলাদেশ বিশ্বমানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ঔষধ, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়েত মাছ, ইলেকট্রনিক্স, ফার্নিচার প্লাস্টিক পণ্য এবং নির্মাণ সামগ্রী উৎপাদন করে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আশা করি এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।

এদিকে, রাষ্ট্রপতি পরে নেপালের নতুন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির পরিচয়পত্র গ্রহণ করেন।

আবদুল হামিদ কুয়েত ও নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদ্বয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনীর ব্যান্ড দল সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজায় এবং রাষ্ট্রদূতরা গার্ড পরিদর্শন করেন। সূত্র: বাসস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102