

লালপুর সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলা আ’লীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার(১২ই জুন) লালপুরের ত্রিমোহিনী চত্বর সহ লালপুর বাজারের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগ সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার,লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।